বছর শুরুর শ্বৈত্যপ্রবাহ বিদায় নিয়েছে। তবে রংপুর বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।
এতে বলা হয়, রংপুর বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সারাদেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
সারাদেশে রাতের তাপমাত্রা বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটিতে ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আগামী ৭২ ঘণ্টায় (তিন দিন) আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।