নাটোরে ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় নাটোর সদর উপজেলার বড়হরিশপুর ইউনিয়ন ভূমি অফিসে প্রধান অতিথি হিসেবে ওই কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় জোনাল সেটেলমেন্ট অফিসার সিতারা বেগম।
সিতারা বেগম বলেন, ডিজিটাল ভূমি জরিপের ফলে খুব সহজেই জমির মালিকগণ খাজনা-খারিজসহ সকল তথ্য সংগ্রহ করতে পারবেন।
নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নাটোর সেটেলমেন্ট অফিসের চার্জ অফিসার তামান্না নাসরিন উর্মী, নাটোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোছা. রনী খাতুন, বড়হরিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান গনি ভূঁঞয়া। জরিপ কার্যক্রমে চারজন সার্ভেয়ার এবং তাদের সহকারীবৃন্দ মাঠ পর্যায়ে কাজ করবেন।
রাজশাহী জোনাল সেটেলমেন্ট অফিসের তত্ত্বাবধানে নাটোর সদর উপজেলা প্রশাসন, নাটোর সেটেলমেন্ট অফিস এবং ইউনিয়ন ভূমি অফিস ওই কার্যক্রমে সহায়তা প্রদান করবে।