চুয়াডাঙ্গায় ইটের মাপে কারচুপি ও মূল্য তালিকা না থাকায় তিনটি ইটভাটাকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার বিকেলে এ অভিযান চালানো হয়।
মঙ্গলবার বিকেলে সদর উপজেলার বড়শলুয়া ও নয়মাইলে তিনটি ইটভাটায় অভিযান চালানো হয়। এ সময় ইটের মাপে কারচুপি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় মেসার্স কে এস বি ব্রিকসকে ৩০ হাজার টাকা, মেসার্স সততা ব্রিকসকে ৬০ হাজার টাকা ও মেসার্স এইচ বি ব্রিকসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।