বিচারের মুখোমুখি হতেই হবে বেনজেমাকে

‘সেক্স টেপ’ বিতর্কে জড়িয়ে করিম বেনজেমার আন্তর্জাতিক ক্যারিয়ার থমকে গেছে সেই ২০১৫ সালেই।

সতীর্থ ম্যাথিউ ভালবুয়েনার একটি ‘সেক্স টেপ’ ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টার অভিযোগ ওঠে বেনজেমার বিরুদ্ধে। যে ঘটনায় নিয়ে তোলপাড় হয়েছে অনেক। এবার খবর, বিচারের মুখোমুখি হতে হবে ফরাসি ফরোয়ার্ডকে।

বৃহস্পতিবার ফরাসি প্রসিকিউটররা এমনটা জানিয়েছেন বলে এএফপি তাদের প্রতিবেদনে বলেছে। এএফপি করিম বেনজেমার আইনজীবী সিলভাইন কর্মিয়ারের বক্তব্যও নিয়েছে। বিষয়টি নিয়ে বিচার হতে যাচ্ছে বলে মোটেও বিস্মিত নন তিনি। তবে বলেছেন, বিষটি যতটা ‘অনুমানযোগ্য’ ততটাই ‘অযৌক্তিক’।

২০০৯ সালে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেন বেনজেমা। এরপর এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ২৬১ গোল করেছেন ফরাসি তারকা।

তবে সতীর্থের সঙ্গে প্রতারণার অভিযোগের পর থেকেই ফ্রান্সে দলে ব্র্যাত্য বেনজেমা।