মিয়ানমারের ইয়াঙ্গুনে পুলিশ একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ১০০ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে। স্থানীয় টুমরো নিউজ জার্নালে প্রকাশিত ছবিতে দেখা যায়, বেশ কয়েকজন নারী ও পুরুষ খালি পায়ে একটি আদালত প্রাঙ্গণের মাটিতে বসে আছেন।
মিয়ানমার পুলিশ মাঝেমধ্যেই ‘অবৈধ ভ্রমণের’ অভিযোগে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের গ্রেপ্তার করে বলে খবর দিয়েছে রয়টার্স।
স্থানীয় পুলিশ কর্মকর্তা থিন মাউং লউইন গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করলেও এ বিষয়ে আর কোনো তথ্য জানাতে রাজি হননি।
তিনি বলেন, ‘তদন্ত এখনো চলছে। ৯৮ থেকে ৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। করোনা মহামারীর বিস্তার রোধে তাদের কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হবে।’