মাগুরায় মানসিক ভারসাম্যহীন শিশু ধর্ষণের শিকার

এদিকে মাগুরা সদর উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক শিশুকে (১২) ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার গাংনালীয়া গ্রামের ওই ঘটনায় শনিবার বিকেলে টিটো মোল্লা (৩০) নামে এক প্রতিবেশী যুবককে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে ওই দিন দুপুরে নির্যাতিতার ভাই বাদী হয়ে থানায় একটি মামলা করেন। অভিযুক্ত টিটো একই এলাকার কামরুজ্জামান মোল্যার ছেলে। 

স্বজনদের দাবি, শুক্রবার বিকেলে বাড়ির পাশে একটি বাগানে পাতা কুড়াতে যায় শিশুটি। এ সময় প্রতিবেশী টিটো শিশুটিকে ধর্ষণ করে। পরে বিষয়টি স্থানীয়দের জানানোর পর তারা এ বিষয়ে কোনো দায়িত্ব নিতে অস্বীকৃতি জানালে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন ভুক্তভোগীর ভাই। এরপর ভুক্তভোগী শিশু ও তার পরিবারের সদস্যদের থানায় নিয়ে আসে পুলিশ।

মাগুরা সদর থানার ওসি জয়নাল আবেদিন জানান, ডাক্তারি পরীক্ষা করানোর জন্য শিশুটিকে মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।