পুলিশি বাধায় পণ্ড স্বেচ্ছাসেবক দলের মিছিল

বরিশালে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে।

রবিবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে এ মিছিল করে মহানগর স্বেচ্ছাসেবক দল।

এর আগে জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ের সামনে মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহবুবুর রহমান পিন্টুর সভাপতিত্বে সমাবেশ হয়। এতে সংগঠনের সহসভাপতি নুরুল মোমিন কোটন, মতিউর রহমান মিঠু প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশ শেষে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করেন নেতাকর্মীরা। পুলিশ বাধা দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যান।