তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে বরিশাল বিক্ষোভ

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

মঙ্গলবার বরিশাল মহানগর ছাত্রদলসহ বিভিন্ন ওয়ার্ড ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্যরা প্রতিবাদ সমাবেশ করেছেন।

বেলা সাড়ে ১১টায় সদর রোডে জেলা ও নগর বিএনপি কার্যালয়ের সামনে এ সমাবেশ হয়। পরে মিছিল বের করতে চাইলে তাতে বাধা দেয় পুলিশ।

নগর ছাত্রদল সভাপতি রেজাউল করীম রনির সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নগর ছাত্রদল সাংগঠনিক সম্পাদক একরামুল ইসলাম তছলিম ও বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম বাবুসহ অনেকে।