হাতিয়ায় ৫০ কেজি জাটকা জব্দ

হাতিয়া সংলগ্ন মেঘনা থেকে ৫০ কেজি জাটকা ইলিশ ও ৬০  হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে হাতিয়া কোস্টগার্ড অভিযান চালিয়ে এগুলো জব্দ করে।

হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার বিশ্বজিৎ বড়ুয়া জানান, হাতিয়া কোস্টগার্ড সদস্যরা জাগলার চর সংলগ্ন মেঘনায় একটি মাছ ধরার ট্রলারে তল্লাশি করে ৫০ কেজি জাটকা ইলিশ ও ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে।

জব্দকৃত কারেন্ট জাল আগুনে পোড়ানো হয় এবং জাটকা ইলিশ মাছ এতিমখানা ও গরিব-অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।