আগামীকাল শনিবার দ্বিতীয় দফায় রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভা নির্বাচনে টিনের ছাউনির পাশে ডেকোরেটরের কাপড় টানিয়ে ভোট নেওয়ার জন্য দুটি অস্থায়ী ভোটকেন্দ্র তৈরি করা হয়েছে।
কেন্দ্র দুটি হলো পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হামিদকুড়া ঈদগাহ ময়দান, আরেকটি ৫ নম্বর ওয়ার্ডের শাহাপুর এলাকার প্রয়াত জফির উদ্দিনের আমবাগান চত্বর।
রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, নির্বাচন কমিশনের বিধান মোতাবেক ওয়ার্ডের মধ্যেই কেন্দ্র তৈরি করে ভোট নিতে হবে।