কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির আয়োজনে গতকাল বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়সংলগ্ন মালিগাঁও সড়কে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তারা শিক্ষকের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।