কক্সবাজারের টেকনাফ উপজেলায় নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে পাঁচ শতাধিক ঝুপড়ি ঘর পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ক্যাম্পে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দৌজা নয়ন জানান, নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগে। খবর পেয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ৫ শতাধিক ঘর পুড়ে গেছে। আগুনের কারণ এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতি নির্ধারণে কাজ চলছে বলে জানান তিনি।