নোয়াখালীতে ১১-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরামের নবগঠিত জেলা কমিটির পরিচিতি ও বেতন বৈষম্য নিরসনসহ আট দফা দাবিতে আলোচনা সভা হয়েছে। গতকাল শুক্রবার সকালে জেলা শহরের এফপিএবি হলরুমে এ সভা হয়।
সংগঠনের জেলা কমিটির সভাপতি মো. আবুল হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব মনজুরুল আমিন রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর আলম সিদ্দিকী রাজু। বিশেষ অতিথি ছিলেন ১১-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি লুৎফর রহমান, ঢাকা মহানগর কমিটির সভাপতি মোহাম্মদ আলী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফোরামের জেলা কমিটির সহসভাপতি ফখরুল ইসলাম ভূঁইয়া, প্রচার সম্পাদক আজিজুর রহমান তৈয়ব, অর্থ সম্পাদক মো. নুরনবী, যুগ্ম সম্পাদক রাশেদুল ইসলামসহ জেলা ও উপজেলা নেতারা।
বক্তারা ১১-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীদের বেতন বৈষম্য নিরসনসহ আট দফা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।