সিদ্ধিরগঞ্জে অভিনব কায়দায় বাচ্চাদের পুতুলের ভেতরে ভরে ইয়াবা পাচারের অভিযোগে সাত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ১৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ৯ হাজার টাকা ও বিপুল পরিমাণ খেলনা পুতুল জব্দ করা হয়। গতকাল শুক্রবার বিকেল ৪টায় সাহেবপাড়া এলাকায় এ অভিযান চালায় র্যাব।
গেস্খপ্তার ব্যক্তিরা হলেন মো. জানু মাল (৩৯), মো. আশরাফুল (৫০), মো. রাজু সরদার (২২), মো. ইসলাম মাল (৩২), মো. তাহিদ হোসেন (২৬), শহিদুল ইসলাম (২৬) ও মো. শরৎ আলী। তারা সবাই মুন্সীগঞ্জের লৌহজং থানার বাসিন্দা।
র্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।