মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সফিকুর রহমানের সমর্থকদের হামলায় প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থী আবদুর রাজ্জাকের সমর্থক আট নারী-পুরুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে জুলিয়ান সরকারের অবস্থা গুরুতর। তাকে স্থায়ী বন্দর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে স্থায়ী বন্দরের কামারডাঙ্গা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
হামলার শিকার কর্মীদের প্রার্থী আবদুর রাজ্জাক অভিযোগ করে জানান, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সফিকুর রহমানের লোকজনের বাধার মুখে নির্বাচনী প্রচার-প্রচারণা করতে পারছেন না তিনি। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে সফিকুর রহমানের কর্মী ও সমর্থকরা বুড়িরডাঙ্গা বাজারসংলগ্ন কামারডাঙ্গা এলাকায় সমাবেত হয়। এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই তাদের ওপর হামলা চালায় উটপাখি প্রতীকের সফিকুর রহমান ওরফে সাদ্দাম শফির সমর্থকরা। এ হামলায় নারীসহ তার আট কর্মী-সমর্থক আহত হয়।
হামলার পরপরই ঘটনস্থালে গেলেও এবং এ ঘটনায় অভিযোগ দেওয়া হলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ।