নীলফামারীর পারিবারিক কবরস্থানে সাংবাদিক হিলালী ওয়াদুদের দাফন

জানাজা শেষে নীলফামারীর জলঢাকায় পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন দৈনিক ভোরের কাগজের সিনিয়র সাব-এডিটর ও সাব-এডিটর কাউন্সিলের সহসভাপতি হিলালী ওয়াদুদ ভূঁইয়া চৌধুরী বাবু।

শনিবার সকাল সাড়ে নয়টায় নীলফামারীর ডোমারের জেএমসি প্লাটিনাম মাঠে প্রথম এবং বেলা ১১টায় জলঢাকার ধর্মপালের হাজিপাড়ায় তার নিজ বাড়ির কাছে শেষ জানাজার পর সেখানেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

শুক্রবার সকাল নয়টায় রাজধানীর খিলগাঁওয়ের বাসায় স্ট্রোক করলে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।  

আজ ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য সাব-এডিটর কাউন্সিল নির্বাচনে তিনি সভাপতি প্রার্থী ছিলেন। তার মৃত্যুতে সে নির্বাচন পিছিয়ে আগামী ২৪ জানুয়ারি  নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়।