রাজধানীর রমনা থানা এলাকা থেকে ২৬ হাজার পিস ইয়াবাসহ আবদুল কাদের ওরফে শাহীন (৪৯) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ। গত শুক্রবার রাতে নিউ ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা লালবাগ জোনাল টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার শামসুল আরেফীন জানান, গোয়েন্দা পুলিশ সংবাদ পায় যে কতিপয় মাদক কারবারি মিনিবাসযোগে কক্সবাজার থেকে মাদকদ্রব্য নিয়ে ঢাকায় আসছে। এরপর লালবাগ জোনাল টিম রমনা থানার নিউ ইস্কাটন এলাকায় মিনিবাসটি আটক করে। এ সময় দৌড়ে পালানোর চেষ্টাকালে শাহীন নামে একজনকে গ্রেপ্তার করা হয়।