সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আবদুল লতিফ জানান, সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরের আদালতে এই যুক্তিতর্কে অংশ নেন বাদী ও বিবাদী পক্ষের আইনজীবীরা। আদালত উভয়পক্ষের বক্তব্য রেকর্ড করে। এ সময় আসামির কাঠগড়ায় বিএনপিদলীয় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জন উপস্থিত ছিলেন।
সরকার পক্ষে এ মামলা পরিচালনা করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনির, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত মুখার্জি, ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহিন মৃধা ও সাতড়্গীরার পিপি অ্যাডভোকেট আবদুল লতিফ।
এ ছাড়া আসামি পক্ষে ছিলেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট শাহানারা আক্তার বকুল, অ্যাডভোকেট আবদুল মজিদ, অ্যাডভোকেট মিজানুর রহমান পিন্টু ও অ্যাডভোকেট তোজাম্মেল হোসেন।
এ প্রসঙ্গে অতিরিক্ত অ্যাটর্নি জেনালে এস এম মুনীর বলেন, বুধবার অসমাপ্ত যুক্তিতর্ক অনুষ্ঠিত হবে। আমরা আসামিদের সর্বোচ্চ শািস্তর আশা করছি।
২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা থেকে কলারোয়া হয়ে মাগুরা যাওয়ার পথে কলারোয়ায় সন্ত্রাসীদের হামলার শিকার হন। এই মামলা প্রথম দফায় খারিজ হয়ে যাওয়ার পর নতুন করে ২০১৪ সালে তা পুনরুজ্জীবিত হয়। এই মামলায় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ।