নাটোরের বড়াইগ্রামে তিন দিন ধরে সুমন আলী (২৮) নামে এক ট্রাকচালক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ সুমন চুয়াডাঙ্গার সদর থানার ইসলামপাড়া গ্রামের ইলিয়াস আলীর ছেলে।
জানা যায়, গত রবিবার বিকেলে সুমন চুয়াডাঙ্গা থেকে ধানের খড়বোঝাই ট্রাক নিয়ে মানিকগঞ্জের উদ্দেশে রওনা দেন। পথে রাত ৮টার দিকে বনপাড়া বাইপাস মোড়সংলগ্ন কলাহাটা এলাকায় ট্রাক থামিয়ে চা পান করেন। পরে হেলপার আবদুর রহমানকে গাড়িতে থাকতে বলে টয়লেটে যাওয়ার কথা বলে চলে যান। দীর্ঘ সময়েও তিনি ফিরে না আসায় আবদুর রহমান বারবার কল দিলেও সুমনের মোবাইলটি বন্ধ থাকায় যোগাযোগ করতে পারেননি। এ ঘটনায় গত সোমবার রাতে নিখোঁজ সুমনের ছোট ভাই ইমন আলী থানায় জিডি করেছেন।