বান্দরবানে চাঁদের গাড়ি খাদে পড়ে নিহত ৩

বান্দরবানে থানচিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি চাঁদের গাড়ি খাদে পড়ে তিনজন শ্রমিক নিহত হয়েছেন।

উপজেলার থানচি-লিক‌রি সড়কের তিন কিলোমিটার নামক স্থানে বৃহস্পতিবার সকালের এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে থানচি বাজার থেকে মালামালবোঝাই করে লিক‌রি সড়কের তিন কিলোমিটার স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারা‌লে গাড়িটি খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা বেশিরভাগ শ্রমিক আহত হন। ঘটনাস্থলেই প্রাণ হারান তিন জন।

থানচি থানার ওসি মো. সাইফুদ্দিন আনোয়ার জানান, নিহত তিনজন ও আহত পাঁচজনকে উদ্ধার করে থানচি স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।