ভিটামিন-সি-সমৃদ্ধ ফল খেলে ত্বক ভেতর থেকেই সুস্থ ও সুন্দর থাকবে। তা ছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করবে।
কমলা সহজপ্রাপ্য ভিটামিন-সি-সমৃদ্ধ ফল। নিয়মিত কমলা খেলে ব্রণ দূর হয়। কমলায় আছে প্রাকৃতিক তেল, যা ত্বককে আর্দ্র রাখে।
ভিটামিন-সি-সমৃদ্ধ আরেকটি ফল আনারস। এতে রয়েছে ভিটামিন-এ ও কে। আরও আছে ব্রমেলেইন নামের উপাদান। এসব উপাদান ত্বক ব্রণমুক্ত রাখে এবং সানবার্ন দূর করে। বলিরেখা দূরে রাখতে সহায়তা করে।
আপেল ত্বকের রুক্ষতা ও বয়সের ছাপের লক্ষণ কমাতে সাহায্য করে। এতে রয়েছে ভিটামিন-এ ও সি এবং প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট, যা ত্বকের জন্য উপকারী। এ ছাড়া ফ্রি র্যাডিক্যাল থেকে ত্বককে মুক্ত রাখে।
তরমুজে আছে ভিটামিন-সি, এ, বি১ ও বি৬। তরমুজের পানির মিশ্রণ ও ভিটামিন ত্বক মসৃণ করে।
কিউই ভিটামিন-সি-সমৃদ্ধ ফল। নিয়মিত খেলে কোলাজেন বাড়িয়ে ত্বকের বলিরেখা দূর করবে। এ ছাড়া শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমায় এবং ফ্রি র্যাডিক্যাল থেকে সুরক্ষা দেয়।