দীঘিনালায় গাঁজাসহ ইউপিডিএফ নেতা আটক

খাগড়াছড়ির দীঘিনালায় ইউপিডিএফ (প্রসীত) সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ পিসিপি’র উপজেলা শাখার সভাপতিকে আটক করা হয়েছে। শনিবার নিরাপত্তা বাহিনী তাকে আটক করে।

এ সময় তার সঙ্গে থাকা ৯শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক নেতার নাম অনন্ত চাকমা (২০)। অনন্ত কবাখালী ইউনিয়নের কৃপাপুর গ্রামের রিপন জ্যোতি চাকমার ছেলে। 

জানা যায়, শনিবার উপজেলার বাবুছড়া পুরাতন বাজার হতে মোটরসাইকেল যোগে উদাল বাগান যাওয়ার পথে  নিরাপত্তাবাহিনী তাকে আটক করে। এ সময় তার সঙ্গে থাকা ৯শত গ্রাম গাঁজা, ২টি মোবাইল ও ৩টি চার্জার জব্দ করা হয়।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম চন্দ্র দেব আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ।