তথ্য সচিবের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিদর্শন

তথ্য মন্ত্রণালয়ের সচিব ও বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব গভর্নরসের সদস্য খাজা মিয়া গত রবিবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমএ মাননান নিজ কার্যালয়ে তথ্য সচিবকে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট প্রদান করেন। তথ্য সচিব বিশ্ববিদ্যালয়ের মিডিয়া সেন্টার, ওপেন টিভি কার্যক্রম ও মক ভিলেজ ঘুরে দেখেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম প্রমুখ।