কভিড-১৯ (করোনা) শনাক্তে নমুনা পরীক্ষায় প্রতারণার অভিযোগে করা মামলায় ডা. সাবরিনা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেছে আদালত। সাবরিনাসহ মোট আটজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য এই দিন ধার্য করে গতকাল মঙ্গলবার এই আদেশ দেয় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালত। মামলাটির সাক্ষ্যগ্রহণের জন্য এই দিন ধার্য ছিল। তবে এদিন কোনো সাক্ষী আদালতে হাজির হননি। এর পরিপ্রেক্ষিতে নতুন সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করে আদালত।