মক্কার পবিত্র মসজিদুল হারাম প্রাঙ্গণে সবুজায়ন ও বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করেছে মসজিদুল হারামাইন পরিচালনা পরিষদ। গত ২৬ জানুয়ারি প্রকল্পের পরিকল্পনা উন্মোচন করেছেন পরিচালনা পরিষদের প্রধান ড. শায়খ আবদুর রহমান আল-সুদাইস।
পবিত্র কাবা প্রাঙ্গণে নামাজ আদায়কারী ও হজপালনকারীদের জীবনমান উন্নয়ন এবং সৌদি আরব সরকারের ভিশন-২০৩০ লক্ষ্য বাস্তবায়নে সবুজায়ন ও বৃক্ষরোপণের এ প্রকল্প গ্রহণ করা হয়। বৈশি^ক জলবায়ু ও পরিবেশ পরিবর্তনরোধে টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের প্রতি গুরুত্বারোপ করতেই কাবার আশপাশের শূন্য আঙিনায় বৃক্ষরোপণ করে পরিবেশবান্ধব করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শায়খ সুদাইস বলেন, ‘প্রস্তাবিত পরিকল্পনাটি বিজ্ঞান, প্রযুক্তি ও পরিচালনাগত দিক থেকে গবেষণা করে বাস্তবায়ন করা হবে। কাবা প্রাঙ্গণে আসা মুসল্লিদের চলাফেরা যাতে বিঘিœত না হয় তা নিশ্চিত করা হবে।’