রূপগঞ্জে দুজনকে ছুরি মেরে ২ লাখ টাকা লুট

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের কুশাবো এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা সবজি ও মাছ ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় দুই লাখ টাকা ও মোবাইল ফোনসেট লুট করে। ডাকাতিতে বাধা দিতে গেলে ডাকাতরা জসিম মিয়া ও ছিদ্দিক মিয়া নামের দুজনকে ছুরিকাঘাত করে।  গতকাল বুধবার ভোর ৫টার দিকে উপজেলার কোশাব এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রূপগঞ্জ থানার ওসি মহসিনুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।