নভেল করোনাভাইরাস নিয়ে বর্ণবাদী আচরণ ও হামলার দায়ে যুক্তরাজ্যের এক কিশোরকে কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, গত ফেব্রুয়ারিতে অক্সফোর্ড স্ট্রিটে একটি কিশোর দল জোনাথন মক নামে সিঙ্গাপুরের এক শিক্ষার্থীকে পিটিয়ে গুরুতর আহত করে।
করোনাভাইরাস ছড়ানোর জোনাথনের দেশকে দায়ী করে ওই কিশোররা বলে, তোমার (দেশের) করোনাভাইরাস আমাদের দেশে চাই না।
ওই ঘটনায় ১৬ বছর বয়সী এক কিশোরকে দোষী সাব্যস্ত করেছে হাইবারি কর্নার ইয়ুথ কোর্ট। বিচারকেরা তাকে ১৮ মাসের যুব নিরাময় কেন্দ্রে পাঠিয়েছে।
তার সঙ্গে একটি ইলেকট্রনিক ট্যাগ যুক্ত করতেও নির্দেশ দিয়েছে আদালত। ১০ সপ্তাহ ধরে এই ট্যাগ তার সঙ্গে যুক্ত থাকবে। এ ছাড়া ক্ষতিপূরণ হিসেবে ৬০০ পাউন্ড ভুক্তভোগী মোককে পরিশোধের নির্দেশ দিয়েছে।
বিচারক ম্যারভিন ম্যান্ডেল জানান, মোককে কোনো কারণ ছাড়াই হামলা করা হয়েছে। প্রাপ্তবয়স্ক হলে ওই কিশোরের অনেক লম্বা সময় কারাদণ্ড হতো।