মিষ্টি দইয়ের চিজকেক

বাড়িতেই তৈরি করতে পারেন মজাদার মিষ্টি দই দিয়ে চিজকেক। রইল রেসিপি-

উপকরণ: ১ লিটার দুধ, যতটা মিষ্টি খাবেন, চিনি (আন্দাজমতো), ৪৫ গ্রাম মাসকারপোন চিজ, ১০০ গ্রাম রিক কুকিং ক্রিম, ১৩০ গ্রাম ক্যাস্টর সুগার, ৩টি ডিম, ১/২ চা চামচ, ভ্যানিলা এসেন্স, ৫টি ডাইজেস্টিভ বিস্কিট, ৭৫ গ্রাম মাখন।

মিষ্টি দই তৈরির পদ্ধতি: দুধটাকে ভালো করে জ্বাল দিন।

মরে মরে রংটা লালচে হয়ে এলে গ্যাস থেকে নামিয়ে চিনি মেশান নেড়ে নেড়ে।

ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এর মধ্যে অল্প দই মিশিয়ে গরমের দিনে অন্ধকার কোনো জায়গায় রেখে দিন।

ঘণ্টা ছয়েকের মধ্যে আপনার মিষ্টি দই সেট হয়ে যাওয়ার কথা। রাতে পাতলে সকালেও সুন্দর দই সেট হয়ে যায়।

চিজকেক তৈরির পদ্ধতি: একটা এক পাউন্ডের কেক তৈরির ছাঁচ নিয়ে ফয়েল দিয়ে মুড়ে দিন।

বিস্কিট গুঁড়া করে নিন মাখনের সঙ্গে, কোনো দলা থাকলে চলবে না।

হাতে বা ব্লেন্ডারে করতে পারেন। তারপর মোল্ডে ঢেলে বেক করে নিন ২০ মিনিট।

অন্য পাত্রে কুকিং ক্রিম, ডিম, ক্যাস্টর সুগার, ভ্যানিলা এসেন্স আর দই দিয়ে খুব ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিন মসৃণ করে।

মাসকারপোন চিজ গলিয়ে নিয়ে এই মিশ্রণে মেশান।

আগে তৈরি করে রাখা বিস্কিটের মোল্ডের মধ্যে এই মিশ্রণটা ঢেলে নিন।

১৬০ ডিগ্রি তাপমাত্রায় গরম করে রাখা ওভেনে এক ঘণ্টা বেক করুন।

ঠান্ডা করে নিন। এই চিজকেকের সঙ্গে মিষ্টি দই দিয়ে ঠান্ডা ঠান্ডা সার্ভ করুন।