মৌলভীবাজারে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির মেয়রপ্রার্থী

মৌলভীবাজার পৌর নির্বাচনের পরিবেশ নেই এবং সন্ত্রাসের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির প্রার্থী ওলিউর রহমান। 

মৌলভীবাজার প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে শুক্রবার সকাল সাড়ে ১১টায় এই ঘোষণা দেন বিএনপির প্রার্থী অলিউর রহমান। 

এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সদর থানা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন প্রমুখ।

এর আগে বৃহস্পতিবার আরেক সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী তাদের উপর হামলাকারীদের গ্রেপ্তার ও নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন।

বিএনপি প্রার্থী তার লিখিত বক্তব্যে বলেন, আমি নির্দিষ্ট ৪ ছাত্রলীগের ক্যাডারকে গ্রেপ্তারের দাবি জানিয়েছিলাম কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। 

সরকারদলীয় প্রার্থী শত শত বহিরাগত শহরে জমায়েত করেছেন। আমাদের এজেন্টকে হুমকি দেওয়া হচ্ছে এমন পরিস্থিতিতে নির্বাচন সম্ভব নয়। 

ব্যালেটের মাধ্যমে আগামী ৩০ জানুয়ারি এই পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।