কিশোরগঞ্জে স্থগিত কেন্দ্রে ভোট আজ

কিশোরগঞ্জ পৌরসভার স্থগিত ভোটকেন্দ্রে আজ শনিবার পুনরায় ভোট অনুষ্ঠিত হবে। ভোটকেন্দ্রটি হচ্ছে শহরের ওয়ালীনেওয়াজ খান কলেজের পূর্ব তিনতলা ভবন কেন্দ্র। গত মঙ্গলবার জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

১৬ জানুয়ারি কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ হয়। পৌরসভার ২৮টি কেন্দ্রের মধ্যে ওয়ালীনেওয়াজ খান কলেজের পূর্ব তিনতলা ভবন কেন্দ্রে ধাওয়া-পাল্টাধাওয়া ও একপর্যায়ে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় কেন্দ্রটির ভোটগ্রহণ স্থগিত করেন রিটার্নিং কর্মকর্তা।