ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতি

সভাপতি, সম্পাদকসহ ৬টি পদে আ.লীগ সমর্থিত প্রার্থীরা জয়ী

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সভাপতি-সাধারণ সম্পাদকসহ ছয়টি পদে ও বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা পাঁচটি পদে জয় পেয়েছেন। গত বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করেন নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা সঞ্জিব কুমার ভট্টাচার্য।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া আদালত চত্বরে আইনজীবী সমিতির কার্যালয়ে এ ভোটগ্রহণ চলে। নির্বাচনে সভাপতি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের শফিউল আলম লিটন ও সাধারণ সম্পাদক পদে মফিজুর রহমান বাবুল নির্বাচিত হন। নির্বাচিত অন্যরা হলেন মোখলেছুর রহমান, আরিফুল হক মাসুদ, জাকির হোসেন, জাকারিয়া, মোজাম্মেল হক চৌধুরী কিশোর, মোশাররফ হোসেন সামি। সমাজকল্যাণ ও সংস্কৃতি সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী রাশেদ মিয়া হাজারী বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হন।