দিনাজপুরের পার্বতীপুরে মো. সুমন (২৫) নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ গত শুক্রবার দুপুরে দিনাজপুরের কোতোয়ালি থানার পারগাঁও এলাকার আত্রাই নদীর শ্মশানঘাট থেকে লাশ উদ্ধার করে। নিহত সুমন পার্বতীপুর শহরের গুলপাড়া মহল্লার মৃত আলী হোসেনের ছেলে।
দিনাজপুর কোতোয়ালি থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) জসিম জানান, সুমনের গলায় মাফলার প্যাঁচানো অবস্থায় উদ্ধার করা হয়। গত শুক্রবার পুলিশ উদ্ধার করা লাশ ময়না তদন্তর জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেল ৪টায় সুমন বাড়ি থেকে বের হয়ে যায়। পরে সে যাত্রী নিয়ে দিনাজপুরের উদ্দেশ্যে যায়। রাত ৯টার দিকে প্রতিবেশী শাহিনুরের সঙ্গে তার মোবাইল ফোনে কথা হয় বলে তার স্বজনরা জানান। সে বাড়িতে ফিরে না আসায় পার্বতীপুর শহরে মাইকিং করা হলে বেলা সাড়ে ১২টায় দিকে চিরিরবন্দর এলাকায় মাইকিং করার সময় সুমনের লাশের সংবাদটি পায়। পরে থানায় গিয়ে তার পরিবারের সদস্যরা লাশটি শনাক্ত করে।