নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে (কভিড ডেডিকেডেট) কভিড রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থার উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে জেলা কভিড হাসপাতালে এই ব্যবস্থার উদ্বোধন করেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। নরসিংদী জেলা প্রশাসনের সহযোগিতায় মজিদ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহব্যবস্থা তৈরি করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন নূরুল ইসলাম, মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা প্রমুখ। কভিড হাসপাতাল সূত্রে জানা যায়, ২০২০ সালের ৯ সেপ্টেম্বর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই চালু করা হয়; যা আনুষ্ঠানিকভাবে শনিবার উদ্বোধন করা হয়।