হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু

দুদিন বন্ধ থাকার পর রবিবার সকাল ১১টা থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম শুরু হয়েছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, গত শুক্রবার সাপ্তাহিক সরকারি ছুটি ও গতকাল শনিবার হাকিমপুর পৌরসভার নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি থাকায় কারণে এই দুদিন হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম পুরোপুরি বন্ধ ছিল।

আজ রবিবার সকাল ১১টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরের ভেতরে প্রবেশের মধ্য দিয়ে বন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হয়।

একই সঙ্গে বন্দরের ভেতরে আমদানি করা পণ্যের পরীক্ষণ শুল্কায়ন ও ট্রাক থেকে পণ্য খালাস, ডেলিভারি দেওয়াসহ সকল কার্যক্রম শুরু হয়েছে।