ঝিনাইদহ সদর উপজেলার অচিন্তনগর গ্রামে চারকোল তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার দুপুরে ওই উপজেলায় এ ঘটনায় ঘটে। আগুন নিয়ন্ত্রণের সময় মহাব্বত আলী নামের এক ফায়ার সার্ভিসের কর্মী আহত হন।
ঝিনাইদহ, মাগুরা ও শৈলকুপার ফায়ার সার্ভিসের তিন ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ডিএডি সামিমুল ইসলাম জানান, দুপুরে অচিন্তনগর গ্রামে তাজী এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের ওই কারখানায় হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তে মধ্যে তার পাশের গোডাউনে ধরে যায়। খবর পেয়ে ঝিনাইদহ, শৈলকুপা ও মাগুরা ফায়ার সার্ভিসের তিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। আগুন নিয়ন্ত্রণের সময় ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হন। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আগুনের খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত নারী পুরুষ অচিন্তনগর গ্রামে ভিড় জমান। পরে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের ডিএডি সামিমুল ইসলাম।
স্থানীয় ইউপি সদস্য মিকাইল হোসেন জানান, তাজী এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি হবে বলে জানান।