রাস্তার পাশ থেকে বিষাক্ত লাল গলা ঢোড়া সাপ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের নতুন বাজার এলাকায় রাস্তার পাশ থেকে একটি বিষাক্ত লাল গলা ঢোড়া ইংরেজি নাম (Red-Necked Keelback) সাপ উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুরে খবর পেয়ে সাপটিকে উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের লোকেরা।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব দেশ রূপান্তরকে জানান, বন থেকে লোকালয়ে চলে এসেছিল সাপটি। দুপুরে স্থানীয়রা আমাদের খবর দিলে এ বিষধর সাপটি উদ্ধার করে নিয়ে আসি। সাপটি সুস্থ অবস্থায় আছে।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকতার সাথে কথা হয়েছে। কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে সাপটি অবমুক্ত করা হবে।