সুন্দরবন থেকে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

ডাকাতদল শনাক্ত ও আটকের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি সুন্দরবন ও উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পিএম

খুলনার সুন্দরবনে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে খুলনার দাকোপ থানার সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনের ভেতর থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনের গহিনে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ মজুত রাখার খবর পেয়ে মঙ্গলবার সকালে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় তল্লাশি করে বনের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১০টি একনলা বন্দুক, দুটি করে এয়ারগান, দেশীয় ওয়ান শুটার, ওয়াকিটকি সেট, চারটি একনলা বন্দুকের পাইপ, ৫৫ রাউন্ড তাজা কার্তুজ, ৩২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৭২ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করা হয়। কোস্ট গার্ড বেইস মোংলা ও বিসিজি আউটপোস্ট নলিয়ান যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়।

ডাকাতদল শনাক্ত ও আটকের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি সুন্দরবন ও উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত