তথ্যমন্ত্রীর পিতা আলহাজ্ব নুরুচ্ছফা তালুকদারের ১০ম মৃত্যুবার্ষিকী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের পিতা আলহাজ্ব অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদারের ১০ম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার। তিনি ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বৃহত্তর চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি)।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সুখবিলাস উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী এই সমাজসেবকের আত্মার শান্তি কামনা করে তথ্যমন্ত্রীর চট্টগ্রাম শহরের বাসভবনের পাশে মৌসুমী আবাসিক এলাকার আলিফ মিম জামে মসজিদ, চট্টগ্রাম কোর্ট বিল্ডিং জামে মসজিদ এবং রাঙ্গুনিয়ায় নিজ বাসভবনে কোরআন খতম ও মিলাদ মাহফিল আয়োজন করেছে মরহুমের পরিবার।

সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন তারা।