‘স্লিপ টাইমার’ ফিচার আনছে নেটফ্লিক্স

পুরনো সিআরটি টিভির ফিচার থেকে আইডিয়া নিচ্ছে নেটফ্লিক্স। স্ট্রিমিং সার্ভিসটি জানিয়েছে, তারা অ্যান্ড্রয়েড অ্যাপে সিøপ টাইমার ফিচার পরীক্ষা করে দেখছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, নতুন ফিচারের মাধ্যমে চারটি বিরতির সময়ে ভিডিও বন্ধ করা যাবে। সময় এভাবে নির্ধারণ করা হয়েছে : ১৫ মিনিট, ৩০ মিনিট, ৪৫ মিনিট অথবা চলমান শো/মুভি শেষ হলে। এর মাধ্যমে ব্যাটারি যেমন বাচবে, তেমনি শো অথবা মুভি প্রয়োজন মতো দেখা যাবে।

ফিচারটি অন করতে স্ক্রিনের ওপরে ডানদিকে ক্লক আইকন পাবেন ব্যবহারকারীরা। এখানে চারটি টাইমার অপশন থাকবে। প্রয়োজন মতো একটা বেছে নেওয়া যাবে। আর জেগে থাকলে এড়িয়েও যেতে পারবেন। এই মুহূর্তে ফিচারটি অ্যান্ড্রয়েড ডিভাইসে প্রাপ্তবয়স্কদের প্রোফাইলে থাকবে। নেটফ্লিক্স বলছে, খুব তাড়াতাড়ি টিভি, ডেস্কটপেও এটি আসবে। আইওএস অথবা ম্যাক ডিভাইসে ফিচারটি আসবে কি না, সে বিষয়ে কিছু জানায়নি নেটফ্লিক্স। ১৯৯৭ সাল থেকে আমেরিকায় কার্যক্রম শুরু করা নেটফ্লিক্স ২০০৭ সাল থেকে অনলাইনে স্ট্রিমিং সার্ভিস শুরু করে। টেলিভিশন শোয়ের পাশাপাশি প্রতিষ্ঠানটি নিজেরা সিনেমা, নাটক, সিরিয়াল, কার্টুন বানাচ্ছে। অন্য প্রযোজনা সংস্থার সিনেমাও তারা কিনে নিচ্ছে।