ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়দাহ মাদ্রাসা এলাকায় বাসের ধাক্কায় আরিফ হোসেন শেখ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফ শেখ শৈলকুপা উপজেলার রানীনগর  গ্রামের বাসিন্দা ও চড়িয়ারবিল মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরির কাজ করতেন।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে তিনি রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী শ্যামলী পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।