উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ। গত সোমবার রাত ১২টায় সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিঙ্গাপুর যান তিনি। গতকাল মঙ্গলবার দেশ রূপান্তর বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেসউইং সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, ব্যারিস্টার মওদুদ আহমদ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন। তার সঙ্গে স্ত্রী হাসনা জসীম উদ্দীন মওদুদ রয়েছেন।
এর আগে গত ২৯ ডিসেম্বর গুলশানে নিজ বাসায় অসুস্থ হলে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হওয়ার পর গত ২০ জানুয়ারি তিনি বাসায় ফেরেন। এখন উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন।