মেয়ের নাম থেকে শামির পদবি বাদ দিলেন হাসিন!

ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামি ও তার স্ত্রী হাসিন জাহানের সম্পর্ক আরো অবনতির পথে। এবার মেয়ে আরিয়ার নাম থেকে শামির পদবি বাদ দিয়েছেন হাসিন!

সম্প্রতি হাসিনের একটি ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

হাসিন জাহানের সঙ্গে শামির সম্পর্কের তিক্ততা প্রথম প্রকাশ্যে আসে ২০১৮ সালে। সেই সময় অন্য নারীর সঙ্গে ভারতীয় পেসারের চ্যাটের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন হাসিন। অভিযোগ আনেন বিশ্বাসভঙ্গের।

শামি ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অত্যাচার, ধর্ষণের মতো মারাত্মক অভিযোগও আনেন হাসিন। যদিও সেসব ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিলেন শামি। তদন্তের পর তাকে ক্লিনচিট দিয়েছিল বিসিসিআইও।

এরপর ভারতীয় ক্রিকেট তারকার বিরুদ্ধে মুখ খোলায় বহুবার নেটিজেনদের নিন্দার মুখেও পড়তে হয়েছে হাসিন জাহানকে। পরে পুলিশের দ্বারস্থও হন হাসিন। বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত।

তবে স্ত্রীর সঙ্গে সম্পর্ক খারাপ হলেও মেয়েকে ভালোবাসেন শামি। বহুবার মেয়ের কথা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও করেছেন তিনি। কিন্তু সেই মেয়ের নাম থেকেই এবার ভারতীয় পেসারের পদবি সরে গেল!

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেয়ে আরিয়ার একটি ছবি পোস্ট করেছিলেন হাসিন জাহান। সেখানেই ক্যাপশনে লেখা ছিল আরিয়া জাহান। বিষয়টি নেটিজেনদের নজরে আসতেই কানাঘুষো শুরু হয়ে যায়। অনেকেই আশঙ্কা প্রকাশ করেন যে, তাহলে কি মেয়ের নাম থেকে শামির পদবি সরিয়ে দিয়েছেন হাসিন?