শুটিংয়ের জন্য প্রস্তুত ‘মাসুদ রানা’

প্রখ্যাত লেখক কাজী আনোয়ার হোসেন সৃষ্ট চরিত্র ‘মাসুদ রানা’ অবলম্বনে ছবি নির্মাণ করছেন পরিচালক সৈকত নাসির। ছবিটির শুটিং গত বছরের মার্চে অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে করা যায়নি। অবশেষে আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুটিং শুরু হচ্ছে বলে জানিয়েছেন সৈকত নাসির।

সৈকত নাসির বলেন, ‘শুটিংয়ে যাওয়ার জন্য প্রস্তুত আছি। ২০ ফেব্রুয়ারি থেকে শুটিং শুরু করছি আমরা। কোথায় শুটিং হচ্ছে, কদিন হবে এ ব্যাপারে কিছুই বলবো না এখন।’

সৈকত নাসির পরিচালিত ‘মাসুদ রানা’র নায়ক রাসেল রানা। তিনি চ্যানেল আইয়ে প্রচারিত ‘কে হবে মাসুদ রানা’ প্রতিযোগীতার বিজয়ী। এ ‘মাসুদ রানা’র সহযোগী হিসেবে রয়েছে ইউনিলিভার বাংলাদেশ।