কলাপাড়ায় হত্যাচেষ্টা মামলায় ছাত্রলীগ সভাপতি কারাগারে

পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচনে জগ প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী দিদারউদ্দিন আহমেদ মাসুমের সমর্থক রাকিবুল ইসলাম দীপ্তকে (২২) হত্যাচেষ্টার মামলায় শহর ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। গতকাল রবিবার পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জ্যেষ্ঠ বিচারক মো. জামাল হোসেনের আদালতে কলাপাড়া শহর ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জান শুভ ও তার সহযোগী ছাত্রলীগ নেতা আলিফ মাহমুদ রুদ্র স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করার পর আদালত শুনানি শেষে তা নামঞ্জুর করে।

এর আগে গত ২৭ জানুয়ারি দীপ্তর মা মোসা. সেলিনা বেগম বাদী হয়ে শহর ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জান শুভ ও তার সহযোগী আলিফ মাহমুদ রুদ্রসহ অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে কলাপাড়া থানায় মামলা করেন।

গত ২৬ জানুয়ারি সন্ধ্যা ৬টায় দিকে শহরের মনোহরপট্টি তিন রাস্তার মোড়ে দীপ্তকে হত্যাচেষ্টা করে আসামিরা।