মার্কেন্টাইল ব্যাংক

সাবেক ডিএমডি নুরুল আলম চৌধুরীর ইন্তেকাল

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের সাবেক ডিএমডি নুরুল আলম চৌধুরী গতকাল রবিবার সকাল সাড়ে ৬টায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৪ বছর। মার্কেন্টাইল ব্যাংকের জন্ম থেকেই প্রতিষ্ঠানটির গঠন, উন্নয়ন ও অগ্রগতিতে নুরুল আলম চৌধুরী অসামান্য অবদান রাখেন। মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ, সকল নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীরা মরহুম নুরুল আলম চৌধুরীর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।

তিনি স্ত্রী-পুত্র-কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল ঢাকার গুলশান কেন্দ্রীয় মসজিদে (গুলশান আজাদ মসজিদ) বাদ আসর জানাজা শেষে মরহুমের মরদেহ সীতাকুন্ডে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। আজ সোমবার সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। বিজ্ঞপ্তি।