শিক্ষাপ্রতিষ্ঠানের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র মৈত্রীর স্মারকলিপি

ব্রাহ্মণবাড়িয়ায় তিনটি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের দাবিতে আন্দোলন করে আসছে বাংলাদেশ ছাত্র মৈত্রীর জেলা কমিটি।

এরই অংশ হিসেবে সোমবার সকাল সাড়ে ১০টায় সংগঠনটির ব্রাহ্মণবাড়িয়ার নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী‌ বরাবর স্মারকলিপি প্রদান করেন।

জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন ছাত্র মৈত্রী কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও জেলার সভাপতি ফাহিম মুনতাসির, সাধারণ সম্পাদক সানিউর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক মো. জিহাদ, তথ্য প্রযুক্তি সম্পাদক সাইফুল ইসলাম, কার্যকরী সদস্য মুহয়ী শারদ, সাধারণ সদস্য ফাহিম মুন্তাসির শান্ত ও নাঈম চৌধুরী প্রমুখ।

স্মারকলিপি দেওয়ার পর ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর কাছে অনুলিপি প্রদান করা হয়। ডাকযোগে অন্যদের কাছেও একই বার্তা পাঠানো হয়।