প্রকাশ পেল সংগীতশিল্পী সুচিতা নাহিদ সালামের সপ্তম একক মৌলিক গান ‘একটা বছর’ । নিজের ইউটিউব মিউজিক চ্যানেল থেকে প্রকাশিত গানটি লিখেছেন ও সুর করেছেন শিল্পী নিজেই।
প্রসঙ্গত, ‘ভুলগুলো সব’, ‘দোটানা’, ‘ক্ষণিক’, ‘মনে তে’, ‘এই মন পাবে না’ এবং ‘সময় হারে’ শিরোনামে সুচিতার ছয়টি মৌলিক গান ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। এছাড়া, গত রোজার ঈদে ‘সুন্দর বেশি ঠিক’ শিরোনামে জনপ্রিয় ব্যান্ডদল ফিডব্যাকের গায়ক শাহনুর লুমিনের সাথে সুচিতার একটি দ্বৈত গান প্রকাশ পায়।
বর্তমানে আরও কিছু গান নিয়ে কাজ করছেন তিনি এবং শিগগিরই এগুলোতে কণ্ঠ দিবেন । ধারাবাহিকভাবে গানগুলো প্রকাশ করা হবে এবং এর মধ্যে নিজের লেখা ও সুরে গান থাকবে বলেও জানিয়েছেন এই সংগীতশিল্পী ।