ভ্যালেন্টাইনে সুমনার ‘আসবো ফিরে’

ভালোবাসা দিবস উপলক্ষে আসছে সিলন সুপার সিঙ্গার প্রতিযোগিতার বিজয়ী সুমনা রহমানের নতুন গান ‘আসবো ফিরে’। এর সংগীত পরিচালক বর্ণ চক্রবর্তীর ‘বর্ণ প্রডাকশনস’ থেকে বের হওয়া গানের কথা লিখেছেন জয়ন্ত কর্মকার। আগামীকাল হিউজ টিভি নামের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হবে। শিল্পী সুমনা রহমান বলেন, ‘গানটি সময় নিয়ে যতœ করে করেছি। ভালোবাসার উৎসবে একটি দারুণ প্রেমের গান উপহার দিতে চেয়েছি। কখনো আসব আবার ফিরে, তোমার গল্পকথার ছলে- এমন কথার গানটি মূলত স্যাড রোমান্টিক স্বাদের। সংগীতায়োজন করা হয়েছে এ সময়ের মেলোডিকে মাথায় রেখে। আশা করছি সব বয়সী শ্রোতার গানটি ভালো লাগবে।’

সুমনা রহমান ২০১৯ সালে এনটিভি আয়োজিত গৃহিণীদের নিয়ে আয়োজিত প্রথম রিয়েলিটি শোয়ের ‘সিলন সুপার সিঙ্গার’-এর প্রথম রানার্স আপ হয়ে সবার দৃষ্টি কেড়েছেন। তবে গানের চর্চা অনেক আগে থেকেই। বেঙ্গল ফাউন্ডেশনসহ একাধিক সংগীত রেকর্ডিং প্রতিষ্ঠান থেকে তার গানের অ্যালবাম বের হয়েছে। এখন তিনি নিয়মিত বিভিন্ন টেলিভিশনে সংগীত পরিবেশন নিয়ে ব্যস্ত।