চেন্নাইয়ে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে জয়ের জন্য ৯ উইকেট প্রয়োজন ইংল্যান্ডের।
সোমবার ৪২০ রানের লক্ষ্যে খেলতে নেমে ১ উইকেটে ৩৯ রানে চতুর্থ দিনের খেলা শেষ করেছে স্বাগতিকেরা। শেষদিনে জয়ের জন্য ৩৮১ রান প্রয়োজন তাদের। অন্তত ড্র করতে হলে শেষ দিন পুরোটা কাটিয়ে দিতে হবে। অর্থাৎ শেষ দিনে অপেক্ষা করছে রোমাঞ্চ।
চতুর্থ দিন বিকেলে ১৩ ওভার ব্যাট করেছে ভারত। ওপেনার রোহিত শর্মাকে (১২) ফিরিয়ে দিয়েছেন জ্যাক লিচ। শুভমান লিগ (১৫*) ও চেতেশ্বর পূজারা (১২*) উইকেটে আছেন।
৬ উইকেটে ২৫৭ রান নিয়ে এদিন চতুর্থ দিনের ব্যাটিং শুরু করা ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৩৩৭ রানে। এদিন আর ৮০ রান যোগ করতে পেরেছে তারা।
ওয়াসিংটন সুন্দর ৮৫ রানের অপরাজিত ইনিংস খেলেন। ইংলিশদের পক্ষে ডম বেস সর্বাধিক ৪ উইকেট নেন।
এরপর ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ১৭৮ রানে গুটিয়ে যায়। তবে তাতেও পাহাড় লক্ষ্য পায় ভারত।
প্রথম ইনিংসে ইংলিশরা করেছিল ৫৭৮ রান। ভারতকে সাড়ে তিনশর নিচে গুটিয়ে দিয়ে যারা ২৪১ রানের লিড নেয়।
ইংল্যান্ড এই ম্যাচ জিতলে ২০১৩ সালের পর ঘরের মাঠে মাত্র দ্বিতীয় টেস্ট হারবে দলটি।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড ৫৭৮ (রুট ২১৮) এবং ১৭৮ (রুট ৪০, অশ্বিন ৬-৬১)
ভারত ৩৩৭ (পন্ত ৯১, সুন্দর ৮৫, বেস ৪-৭৬) এবং ৩৯-১
জয়ের জন্য ভারতের আরো ৩৮১ রান প্রয়োজন।