সিলেটে র্যাবের আলাদা অভিযানে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, ইয়াবাসহ তিনজন আটক হয়েছে। গত রবিবার রাতে র্যাব-৯-এর আলাদা দল সিলেটের জৈন্তাপুর, সুনামগঞ্জের ছাতক ও দক্ষিণ সুনামগঞ্জ থেকে তাদের আটক করে।
সোমবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
র্যাব জানায়, জৈন্তাপুরের দলইপাড়া এলাকায় অভিযান চালিয়ে আবদুল কুদ্দুছকে (৩২) আটক করা হয়। তার কাছ থেকে ১টি পিস্তল, ১৭টি ছুরি, ৩১টি বুলেটপ্রুফ জ্যাকেট, ১ হাজার ৬৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে। দড়্গিণ সুনামগঞ্জে অভিযান চালিয়ে বিদেশি রিভলবারসহ নূর মিয়াকে (৪০) আটক করা হয়েছে। নূর মিয়া দড়্গিণ সুনামগঞ্জের পিঠাপই গ্রামের বাসিন্দা।
এ ছাড়া ছাতক উপজেলার বড়কাপন গ্রাম থেকে ১টি পিস্তলসহ লিলু মিয়াকে (৪২) আটক করা হয়েছে। লিলু মিয়া উপজেলার কচুরগাঁওয়ের বাসিন্দা।